নবাবগঞ্জ ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

নবাবগঞ্জে স্বাধীনতার ৫৫ বছরেও রাস্তা পাকা হয়নি, ভোগান্তিতে হাজারো মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
মেহেদী হাসান,  নবাবগঞ্জ প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ স্বাধীনের ৫৫ বছরেও কাচা রাস্তা পাকা না হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে হাজারো মানুষের। উপজেলার  হাতিশাল ফুটানি বাজার টু বৈদাহার রাস্তা এবং হাতিশাল টু পলাশবাড়ী রাস্তার বেহাল অবস্থা।  প্রায় ৫৫ বছর ধরে রাস্তাটি সংস্কারের অভাবে খানাখন্দে জর্জরিত হয়ে আছে। এলাকাবাসীর প্রাণের দাবী এ রাস্তা গুলোর কাজ যেন দ্রুত শুরু হয় কারণ কয়েক হাজার মানুষ এ রাস্তা গুলো দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। সরেজমিনে দেখা যায়, রাস্তা গুলোতে  ছোট-বড় অসংখ্য গর্তে প্রতিনিয়িত পথচারী ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। এ ছাড়া বৃষ্টি হলেই গর্তে পানি আটকে থাকে দীর্ঘদিন। আর এ করনেই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে চালকসহ যাত্রীদের। রাস্তাটি চলাচলে একেবারে অনুপযোগি হয়ে পড়েছে। বিপদের সময় ৩০ টাকার সিএনজি ভাড়া ১০০ টাকা দিলেও যেতে চায়না। এক পথচারী বলেন,  রাস্তায় যানবাহন চলাচলে শুধু ধুলাবালি উড়ে। এতে দূর্ঘটনার ঝুঁকিসহ বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে।এক স্কুল ছাত্র বলে,  বর্ষাকালে এক হাঁটু কাঁদা মাটির উপর দিয়ে সাইকেল চালিয়ে অনেক কষ্টে স্কুলে যেতে হয়। জানা যায়,স্বাধীনতার পর এই এলাকাগুলোতে সরকারি তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগে নি। হাতিশাল, সোতারপাড়া, নির্শা-পলাশবাড়ী, জিগাগড় ও বৈদাহার এ কয়েক গ্রামের ভিতরের রাস্তা গুলো আরো বেহাল অবস্থা।  তাই এ এলাকার সকল শ্রেণির মানুষ রাস্তা গুলো দ্রুত পাকাকরণের জন্য দিনাজপুর ৬ আসনে নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য,  সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন (এমপি), ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল ইহসান শামীম শাহ, শালখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তারাজুল ইসলাম তারা, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব ও  উপজেলা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ট্যাগস :

নবাবগঞ্জে স্বাধীনতার ৫৫ বছরেও রাস্তা পাকা হয়নি, ভোগান্তিতে হাজারো মানুষ

আপডেট সময় : ০৭:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬