নবাবগঞ্জ ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

নবাবগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন ৫৪০ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন :

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান মিলন,

দিনাজপুরের নবাবগঞ্জে ১০ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নে ৬ নংওয়াডে বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচী  উদ্বোধন করেন ।ঐ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে  ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী  ড. এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধর্ম বা জাতিগত বিভেদ নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে এবং সকল দলের লোকজন ফ্যামিলি কার্ড পাবে। বিএনপি সবসময় সাধারণ মানুষের দুঃখ-কষ্ট  লাঘবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চায়। তিনি  আরোও বলেন, নির্বাচনের সময় কৃষকদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি আগ পর্যন্ত কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যা কৃষকদের জন্য বড় স্বস্তির খবর।তিনি আরও বলেন, দেশের অসহায় ও নিম্ন আয়ের পরিবারগুলোর সহায়তার জন্য সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। বর্তমানে দেশের ৬৪টি জেলার কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এবং পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে।  রাজনৈতিক পরিচয় এখানে বিবেচ্য বিষয় নয়, প্রকৃত উপকারভোগীরাই এই সুবিধা পাবেন ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা,  জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক জিলুফা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।উল্লেখ্য যে, এদিকে ফ্যামিলি কার্ড কার্যক্রমকে ঘিরে জয়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ওয়ার্ডের অন্তর্গত ১০টি গ্রামের প্রায় ৮ শতাধিক নারীর মধ্যে পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৫৪০ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে।

ট্যাগস :

নবাবগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন ৫৪০ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন :

আপডেট সময় : ০৮:০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬