নবাবগঞ্জ ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

নবাবগঞ্জে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে দুই দিনের কর্মশালা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব জোরদারের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ হলরুমে ‘সমান আওয়াজ’ প্রকল্পের উদ্যোগে এবং খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস। এ সময় ‘সমান আওয়াজ’ প্রকল্পের সিনিয়র মনিটরিং রিসোর্স কর্মকর্তা ইবনে আজম বাধন,নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাতিজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আয়োজকেরা জানান, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং জেন্ডারসমতাভিত্তিক সমাজ গঠনে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।
প্রথম দিনের কর্মসূচিতে নিবন্ধন, পরিচয়পর্ব, উদ্বোধনী আলোচনা, প্রকল্প পরিচিতি এবং অংশগ্রহণকারীদের প্রত্যাশা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পাশাপাশি ‘সমান আওয়াজ’ প্রকল্পের লক্ষ্য, নারীবাদী নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা, জেন্ডার ও লিঙ্গের ধারণা, জেন্ডার সমতা ও ন্যায্যতা এবং সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
ট্যাগস :

নবাবগঞ্জে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে দুই দিনের কর্মশালা শুরু

আপডেট সময় : ০৫:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬