নবাবগঞ্জ ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

নবাবগঞ্জে ঈদ পরবর্তী শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া  ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ঈদ পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার (০৬ জুন) সন্ধ্যা ৭টায় ভাদুরিয়া ইউনিয়ন জামায়াত অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক  কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সহ-সভাপতি মাওলানা রমজান আলী। আরো উপস্থিত ছিলেন শ্রমিক  কল্যাণ ফেডারেশনের নবাবগঞ্জ উপজেলা সভাপতি মো.মসফিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো.ওবায়দুল ইসলাম, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, মো.গোলাম আজম মনির সহ স্থানীয় জামায়াতের নেতা কর্মী।এ সময় উপস্থিত বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। জাতির সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। কিন্তু যুগ যুগ ধরে তারাই লাঞ্ছিত-বঞ্চিত রয়ে গেছে। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবেনা। ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। ঈদুল আযহা বিদায় নিলেও ত্যাগের সুমহান শিক্ষা রেখে গেছে। এর আলোকে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে কাজ হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের দিকভ্রান্ত শ্রমজীবী মানুষকে অধিকার প্রতিষ্ঠা এবং আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এর ধারা অব্যাহত রাখতে হবে।
ট্যাগস :

নবাবগঞ্জে ঈদ পরবর্তী শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬