নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
দিনাজপুর নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে


হাফিজুর রহমান মিলন নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।দিবসটি পালনে আলোচনা সভা মোনাজাত ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুর উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য রাখেন জুলাই শহীদ আশিকুর রহমানের পিতা মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস ওসি আব্দুল কুদ্দুস অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ফতেহ, মোঃ ওবায়দুল হক, উপজেলা এনসিপির আহবায়ক মোঃ গোলাম মোস্তফা উপজেলা যুব শক্তির আহবায়ক মোঃ নাজিব এবং নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমান। এরপূর্বে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামে শহীদ আশিকুর রহমানের কবরে উপজেলা প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।













