নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
দিঘীরত্না গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী অভিযানে ১৬৯ পিস ইয়াবা ও ৪০ গ্রাম হেরোইন ধ্বংস
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৫০ বার পড়া হয়েছে


মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামবাসীর উদ্যোগ মাদকবিরোধী অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পর প্রকাশ্যে উদ্ধার হওয়া ১৬৯ পিস ইয়াবা ও ৪০ গ্রাম হেরোইন পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় গ্রামবাসী, স্থানীয় ইউপি সদস্য, ইমাম ও সুশীল সমাজ উপস্থিত ছিলেন।গ্রামবাসীরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। গ্রামবাসীরা বলেন, দিঘীরত্না গ্রামে কোনোভাবেই মাদক বিক্রি করতে দেওয়া হবে না এবং সেবনও করতে দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা আরো জানান, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
গ্রামবাসীর এই ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা ও আলোচনার সৃষ্টি করেছে বলে জানা যায়।













