নবাবগঞ্জ ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

ঈদুল ফিতর উপলক্ষে নবাবগঞ্জে চিনি সেমাই, কসমেটিকস ও আতর-টুপির দোকানে ক্রেতাদের ভীড়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
ঈদ মানেই আনন্দ। বছরজুড়ে অপেক্ষার পর ঈদকে ঘিরে শিশু থেকে শুরু করে বড়দের মাঝেও নতুন পোশাক পরার সেই আনন্দ ছড়িয়ে পড়ে চারিদিকে। এই আনন্দকে ঘিরেই দিনাজপুরের নবাবগঞ্জে শেষ মুহূর্তের কেনাকাটায় সোমবার  (১৬ মার্চ) দুপুরে জমজমাট হয়ে উঠেছে কাপড়, জুতা ও কসমেটিকস ও চিনি সেমাইয়ের দোকানগুলো। ঈদের আনন্দ ভাগাভাগি করতে একে অপরকে চিনি সেমাই উপহার দেয়া চিরাচরিত প্রথা।অপরদিকে আতর, টুপি, তসবিহ, জায়নামাজ বেচাকেনা জমে উঠেছে। নতুন পোশাকের সাথে মিল রেখে সাজগোজের জন্য নারীদের  কসমেটিকস ও ইমিটেশন গয়নার দোকানে এবং পুরুষদের পছন্দের আতর-টুপির দোকানে বিকেল ও সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।  আতরের দোকানে বিভিন্ন  মানের সুগন্ধি, টুপি, জায়নামাজ ও তসবিহ  মিলছে।  কসমেটিকসের দোকানে চুড়ি, বালা, ফিতা, ইমিটেশন গয়না, এবং মেকআপের জিনিসের ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে।নবাবগঞ্জ স্মৃতিসৌধ সংলগ্ন এক মুদি দোকানে জমজমাট  চিনি সেমাই বিক্রি হচ্ছে। অপরদিকে নবাবগঞ্জ করতোয়া ব্রিজ সংলগ্ন এক কসমেটিকস দোকানে মেয়েদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। সরজমিন বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন মার্কেটে আলোকসজ্জা করা হয়েছে।
ট্যাগস :

ঈদুল ফিতর উপলক্ষে নবাবগঞ্জে চিনি সেমাই, কসমেটিকস ও আতর-টুপির দোকানে ক্রেতাদের ভীড়।

আপডেট সময় : ০৩:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬