নবাবগঞ্জ ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

পার্বতীপুরে দোয়া ও ইফতার মাহফিলে নব-নির্বাচিত এমপি রেজওয়ানুল হককে গণসংবর্ধ্বনা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ​

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নবাসীর আয়োজনে দোয়া, ইফতার মাহফিল ও নব-নির্বাচিত সংসদ সদস্যের এক বিশাল সংবর্ধ্বনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় যশাই হাই স্কুল মাঠে উৎসব ও আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের নব-নির্বাচিত সাংসদ আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক এমপি। তাঁকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে উষ্ণ সংবর্ধ্বনা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জনগণ আমাকে যে আমানত দিয়েছে, আমি তার যথাযথ মর্যাদা রক্ষা করবো। মোমিনপুরসহ পুরো পার্বতীপুর ও ফুলবাড়ী এলাকার উন্নয়নে আমি অঙ্গীকারবদ্ধ।’ তিনি এলাকার শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

​​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল হক সরদার, সাবেক যুবনেতা জুবায়ের হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, যুবনেতা নাজমুল হাসান মুক্ত প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। ইফতারের পূর্ব মুহুর্তে পবিত্র রমজানের তাৎপর্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ​অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ইয়াসিন আলী, কামরুল হাসান রুবেল। ​বিকেলে আসরের নামাজের পর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত ধর্মপ্রাণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা যশাই হাই স্কুল মাঠে জড়ো হতে থাকেন। নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হকের আগমন উপলক্ষে উৎসবের আমেজে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক মিলনমেলায় পরিণত করে। ​ইফতারের সময় অতিথিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভ্রার্তৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মোমিনপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আয়োজকদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

ট্যাগস :

পার্বতীপুরে দোয়া ও ইফতার মাহফিলে নব-নির্বাচিত এমপি রেজওয়ানুল হককে গণসংবর্ধ্বনা।

আপডেট সময় : ১১:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬