নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
খুলনা, চট্রগ্রাম, ঢাকা, নবাবগঞ্জ, বরিশাল, বিরামপুর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সকল সংবাদ, সর্বশেষ, সারাদেশ, সিলেট
দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম❞ এর আত্মপ্রকাশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে


মেহেদী হাসান, নবাবগঞ্জ প্রতিনিধি
দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ‘দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম’র আত্মপ্রকাশ হয়েছে। গঠিত হয়েছে মোরশেদ মানিককে আহ্বায়ক ও গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। কমিটিতে তিন জন যুগ্ম আহ্বায়ক হয়েছেন- হারুন উর রশিদ, মুরাদ ইমাম কবির ও মাহাবুর রহমান। নির্বাহী সদস্য হয়েছেন- আকরাম হোসেন, হালিম আল রাজি, গোলাম রব্বানী, রোকনুজ্জামান রোকন, ইয়ামিন সরকার , মাসুদুল হক রুবেল, মুসা মিয়া ও আ. আজিজ।রোববার (১ মার্চ) বিরামপুরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের ইফতার শেষে আলোচনা সভা হয়। মোরশেদ মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ টিভির দিনাজপুর জেলা ও ও ডেইলি অবজারভারের ফুলবাড়ি প্রতিনিধি হারুন উর রশীদ, বৈশাখী টিভি ও ডেইলি অবজারভারের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যমুনা টিভির মুরাদ ইমাম কবীর, গণমাধ্যম কর্মী গোলাম রব্বানী, হালিম আল রাজি, মাসুদুল হক রুবেল, মাহবুর রহমানসহ অন্যরা।গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোন বাধা আসলে ঐক্যবদ্ধ ভাবে সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন সকলেই। সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে সিনিয়র সাংবাদিক মাসুদুল হক রুবেল বলেন, ‘দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে একটি সংগঠন ও কমিটি গঠন করা অতীব জরুরী। তার এই প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে আহ্বায়ক কমিটি গঠন হয়।’আলোচনা শেষে সাংবাদিক, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


















