নবাবগঞ্জ ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

পার্বতীপুর নিউজ।

পার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অত্যন্ত ব্যস্ততম এলাকা পুরাতন বাজার এবং নতুন বাজারের সংযোগস্থল। এই দুই গুরুত্বপূর্ণ পয়েন্টের মাঝখানে অবস্থিত রেলগেটটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। তবে দীর্ঘদিন ধরে রেলগেটের এই রাস্তাটি জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো সাধারণ মানুষকে।জনসাধারণের এই দীর্ঘদিনের ভোগান্তি নজরে আসে পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং উপজেলা ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়ামের। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ও নিজ উদ্যোগে রেলগেটের সেই জরাজীর্ণ রাস্তাটি মেরামত করার ব্যবস্থা গ্রহণ করেন। মেরামতের কাজ চলাকালীন তিনি নিজেই উপস্থিত থেকে তদারকি করেন।স্থানীয়রা জানান, এই সড়কটি দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত এবং যানজটের সৃষ্টি হত। প্রশাসনের অপেক্ষায় না থেকে মিজানুর রহমান সিয়ামের এই সময়োপযোগী ও মহৎ উদ্যোগের ফলে এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছে এলাকাবাসী।এ বিষয়ে মিজানুর রহমান সিয়াম বলেন, ‘সাধারণ মানুষের কষ্ট দেখে আমি স্থির থাকতে পারিনি। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শ্রমিক ভাইয়েরা রিকশা-ভ্যান নিয়ে যাতায়াত করেন এবং সাধারণ মানুষ বাজারে আসেন। তাদের দুর্ভোগ কিছুটা কমানোর লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।’তার এই মানবিক ও জনহিতকর কাজের জন্য এলাকাবাসী এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়েছে।

ট্যাগস :

পার্বতীপুর নিউজ।

পার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম 

আপডেট সময় : ১১:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬