প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৪:৪৩ পি.এম
হাকিমপুরে বার্ধক্যজনিত কারণে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল মৃত্যুবরণ করেছেন। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি বুধবার রাত ২:২০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।তিনও দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। উল্লেখ্য তার ছেলে হিলির সাবেক পৌর মেয়র জামিল হোসেন চলন্তস্থানীয় জনগণ বলেন মোঃ জনাব আলী সৎ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন।উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেছেন। তারা বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।বৃহস্পতিবার (৫ মার্চ) বাদ যোহর জানাজার নামাজ শেষে মরদেহ হিলি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.