মেহেদী হাসান, নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি:
“ মানব সেবাই আমরা সবাই, আলোকিত সমাজ গড়াই ” এই স্লোগানকে সামনে নিয়ে ২০২৪ সালের ২৬ শে জুন দিনাজপুরের নবাবগঞ্জে হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘ প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে ৩৮ জন সদস্য নিয়ে পরিচালিত হচ্ছে। এ সংগঠনের বর্তমান প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা মোঃ আতাউর রহমান । হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘ সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক,  সেচ্ছাসেবী  সামাজিক ও মানবিক  সংগঠন। সংগঠনটি  প্রতিষ্ঠালগ্ন থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি,  ফ্রি কুরআন শিক্ষা, ফ্রি চিকিৎসা সেবা প্রদান,    রমজানে খাদ্য সামগ্রী উপহার, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, দুরারোগ্য রোগীকে সহায়তা প্রদান,শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন, অসহায় ও দুঃস্থদের সাহায্য সহযোগিতা, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সফলভাবে সম্পন্ন করে এলাকায়  সুনাম অর্জন করেছে।এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান বলেন, “ সামাজিক জীব হিসেবে সমাজের জন্য,আমাদের আশেপাশের মানুষদের জন্য সামান্য কিছু করার মাঝে তৃপ্তি খুজে পাওয়ার চেতনা নিয়ে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে,আমাদের সংগঠনের সদস্যরা বিশ্বাস করে ভোগে সুখ নেই ত্যাগেই প্রকৃত সুখ এবং দান করার জন্য ধনী হবার প্রয়োজন নেই সুন্দর ইচ্ছাশক্তিই যথেষ্ট।”হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের সিনিয়র সহসভাপতি মোঃ জহুরুল ইসলাম বলেন, “ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনটি সেবা ও মানব ও সমাজ কল্যানমুখী কর্মকান্ডে সবসময় সক্রিয় থাকবে। সংগঠনটি সুনিদির্ষ্ট কতগুলো লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে। ”অপরদিকে সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ রহমান বলেন, “ সংগঠনের সকল সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন  করা এবং কল্যাণময় সবকিছুতে নিজেদের অন্তর্ভুক্ত করা।”এলাকার সচেতন মহলের দাবী “হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘ” সংগঠনটি যেন সরকারি ভাবে রেজিষ্ট্রেশন ভূক্ত করা হয়।