

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে একদল চাঁদাবাজ কর্তৃক রেলওয়ের এস,এস,এ,ই/ওয়ার্কস অফিসের উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী'র নিকট চাঁদার দাবি ও প্রাননাশের হুমকি'র প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পার্বতীপুর রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের ব্যানারে আজ (১৮ এপ্রিল) শনিবার বিকেল ৩ টায় এস,এস,এই/ওয়ার্কস অফিস গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে রেলওয়ে ষ্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল শেষে বিক্ষুব্ধ লোকজন রেলওয়ে পার্ক চত্বরে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী মোঃ রাজা আলী শেখ, নিরাপত্তা প্রহরী ইমাম হোসেন, ট্রলিম্যান আবুল বাশার প্রমুখ। বক্তারা জানান, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ৩ জন প্রভাবশালী ও চিহ্নিত যুবক এস,এস,এ,ই/ওয়ার্কস অফিসে এসে কর্মকর্তা রাজা আলীকে প্রান নাশের হুমকি সহ ২ লাখ টাকার চাঁদা দাবী করে। এ ঘটনায় অফিসটি'র কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। বক্তারা আরও বলেন, দোষীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে ও কর্মকর্তা, কর্মচারীদের নিরাপত্তা ব্যাহত হলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে।এস,এস,এ,ই/ ওয়ার্কস অফিস সুত্র জানায়, বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার পর রাজা আলী শেখ আজ শনিবার দুপুরে রেলওয়ে থানায় তিন যুবকের বিরুদ্ধে চাঁদাবাজি'র অভিযোগ এনে এজাহার দাখিল করেছেন।পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দোষীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.