

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুর সহ উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানী তেল সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দিতে আজ বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি’র তিন কোম্পানী’র ব্যবস্থাপনা পরিচালকগন পার্বতীপুর রেলওয়ে ওয়েল হেড ডিপোতে পরিদর্শনে আসেন। পরিদর্শনকারী কর্মকর্তারা হলেন, পদ্মা ওয়েল কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (এমপিএল) ব্যবস্থাপনা পরিচালক শাহিরুল হাসান, যমুনা ওয়েল কোম্পানীর (জিওসিএল) ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ আমির মাসুদ।
আজ বুধবার দুপুর ১২টার দিকে পার্বতীপুরস্থ রেলওয়ে ওয়েল হেড ডিপোর হলরুমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি’র এই ৩ উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে জ্বালানী তেল ও পেট্রোল পাম্প মালিক গ্রুপের জরুরী বেঠক অনুষ্ঠিত হয়। এসময় পাম্প মালিকগন পেট্রোল, অকটেন সরবরাহ ও সুষ্ঠু বন্টনে অনিয়ম ও চাহিদামত তেল সরবরাহ না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। জ্বালানী তেল ও পেট্রোল পাম্প মালিক গ্রুপের দিনাজপুর জেলার সাধারন সম্পাদক রজব আলী সরকার স্বাগতিক পার্বতীপুর উপজেলাকে অগ্রাধিকার দিয়ে উত্তরের সকল জেলা ও উপজেলায় সুষ্ঠুভাবে তেল সরবরাহের দাবি জানিয়েছেন। নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর এলাকার নিশা পেট্রোল পাম্পের মালিক শফিকুল ইসলাম অভিযোগ করেন, তাকে তার লাইসেন্স এর বরাদ্দকৃত তেল ঠিকমত না দেয়ায় তেল সংকটের কারনে পেট্রোল পাম্প প্রায় সময়ই বন্ধ থাকছে। এজন্য সাধারন ভোক্তাগনের ক্ষোভের মুখে তাকে পড়তে হচ্ছে। কোম্পানী সমুহের ব্যবস্থাপনা পরিচালকগন এসময় তাদের দাবীর বিষয়গুলি আমলে নিয়ে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পার্বতীপুর ওয়েল হেড ডিপোর ইনচার্জ শমির কুমার পাল, মেঘনা ওয়েল লিমিটেডের ইনচার্জ রবিউল ইসলাম সহ পার্বতীপুরের ১১ টি পেট্রোল পাম্পের মালিকগণ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.