

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
তিনবারের চেষ্টায় শেষ পর্যন্ত গলায় ফাঁস দিয়েই আত্মহত্যা করলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দাঁড়ারপাড় বাঘেরঘাটা গ্রামের বয়োবৃদ্ধ কৃষক নাজিম উদ্দীন (৮৫)। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ শুক্রবার রাত ৯ টার দিকে ঘটনাস্থল থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশের উপ-পরিদর্শক নিপেন্দ্র নাথ বর্মন জানান, শুক্রবার সকাল ১০টায় সবার অজান্তে জাহানাবাদ দাঁড়ারপাড়ের বাড়ী থেকে বের হয়ে যান। শুক্রবার দুপুরের দিকে ছোট হরিপুর মুন্সিপাড়ার পশ্চিমে জঁলদাড়া নদী পাড়ের একটি বটগাছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি মানসিক রোগী ছিলেন ও এর আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। রাতেই পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.