

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুল কোরআন একাডেমীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) পার্বতীপুর ক্যানেল সংলগ্ন তাহসিনুল কোরআন একাডেমী মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই অনুষ্ঠানটি সু-সম্পন্ন হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও দোয়া পরিচালনাকারী হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর হিলি'র ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজীয়া আওয়ারুল উলুম মাদ্রাসা বাংলা হিলির মহাপরিচালক, প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা শামসুল হুদা খান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মোঃ বোরহান উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন তাহসিনুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তাহসিন আহমেদ পলাশ।
দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।বক্তাগণ মাহে রমজানের গুরুত্ব ও পবিত্র কোরআনের শিক্ষাকে জীবনে ধারণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি মাওলানা শামসুল হুদা খান সাহেব তার বয়ানে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতারি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.