

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এদেশ শাসন করেছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানি নির্ভরতার ব্যবস্থা করেছিলো। আমরা গত নির্বাচনে নির্বাচিত হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, আমরা জনগণের সরকার। জনগণের যে সম্পদ আছে সেই সম্পদ আহরণ করতে চাই এবং দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমাদের নিজেদের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করব? সেজন্য আমরা বসেছিলাম, কীভাবে সবাইকে সন্তুষ্ট করে, সবাইকে একত্রিত করে আমরা যেন নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি।
তিনি আজ (১২ মে) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উত্তরাঞ্চলের শিল্প, জ্বালানী ও খনিজ সম্পদ উন্নয়নে সমন্বিত অগ্রযাত্রার লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা, বিদ্যুৎ উৎপাদন, সুষ্ঠু ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মকর্তা ও স্থানীয় জনগণের সাথে সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত থেকে এসব কথা বলেন।এসময় তার সাথে ছিলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর:৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, দিনাজপুর:৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম প্রমুখ।দেশের মানুষের প্রত্যাশা ও রাষ্ট্রীয় উন্নয়নের সমন্বয়ে উত্তরবঙ্গকে আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় অঞ্চলে রূপান্তরের প্রত্যয়ে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন, সাধারন মানুষ।
সারাদিনের সফরসূচীর অংশ হিসেবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি পরিদর্শন শেষে বিকেলে বড়পুকুরিয়া খনি শ্রমিকদের সাথে তিনি এক মতবিনিময় সভায় মিলিত হন এবং সবশেষে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.