প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৩:৫৭ পি.এম
নবাবগঞ্জ উপজেলায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

মেহেদী হাসান, নবাবগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি:
সোমবার (৯ মার্চ) বিভিন্ন বিপনী বিতান গুলোতে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। যদিও ঈদের এখনও ১০-১১ দিন বাকী রয়েছে। বিভিন্ন বিপনী বিতান ও পোশাকের দোকান। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, ঈদের খুশিকে সকলের মাঝে বিলিয়ে দিতে সাধ্যমত পোষাক কিনার চেষ্টা করে সবাই। কেনাকাটায় ভীড় এড়াতে এবার আগে ভাগেই পছন্দের পোশাক কিনতে বিপনী বিতানে ছুটছে ক্রেতারা। কিছুটা হলেও কেনাকাটায় একটু স্বাচ্ছন্দ এবং পছন্দের পোষাক বাছাই করতে সুযোগ পাওয়ার আশায় অনেকে আগেই সেরে ফেলছেন কেনাকাটা। উল্লেখ্য অনেকে সামর্থ্য অনুযায়ী তাদের আদরের সন্তান, মা- বাবা, ভাই-বোন, শ্বশুর -শ্বাশুড়ি ও শ্যালক-শ্যালিকার জন্য ঈদের পোশাক কিনতেছে। এবার ঈদ কেনা কাটায় আসা ক্রেতাদের মধ্যে শিশু, কিশোর ও নারীদের উপস্থিত বেশী লক্ষ্য করা গেছে। নবাবগঞ্জ উপজেলার আফতাবঞ্জ,দাউদপুর,ভাদুরিয়া,দলারদর্গা মার্কেট গুলোতেও ঈদের কেনাকাটা শুরু হয়ছে। এক ক্রেতা জানান, বর্তমানে মার্কেট গুলোতে কিছুটা হলেও ভীড় কম, তাই স্বাচ্ছন্দ্যে ভাবে কেনাকাটা করতে একটু আগে ভাগেই এসেছি এবং কাপড়ের দামও কম রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.