প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৭:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৩:১৮ পি.এম
নবাবগঞ্জে হঠাৎ ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয় ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক।

মেহেদী হাসান নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) মধ্য রাত থেকে নবাবগঞ্জের বিভিন্ন জায়গায় ঝড় -বৃষ্টি হয়েছে। কৃষকরা অসময়ের ঝড়-বৃষ্টিতে বিভিন্ন ধরনের ফসলের ক্ষতির সম্মখীন হয়ছেন। বিশেষ করে উপজেলার পলি এলাকায় আলু, ভূট্রা ও বিভিন্ন ধরনের সবজি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। অতিবর্ষণে মাঠ-ঘাট পানিতে ডুবে আলু, ভূট্রা, রোপণকৃত পিঁয়াজ, পানবরজ, মরিচ, বেগুন, নানা ধরনের ফসলের চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
মাহমুদপুর ইউনিয়নের এক আলুু চাষি বলেন, আমার জমিতে বৃষ্টির আটকে থাকায় আলু সহ সবজি চারার ব্যাপক ক্ষতি হয়েছে।
দাউদপুর ইউনিয়নের পলি এলাকায় এক কৃষক বলেন, আমি কয়েক বিঘা জমিতে আলু ও ভূট্রা চাষ করছিলাম সব শেষ হয়ে গেল।আরেক কৃষক বলেন, আমার ১ বিঘা জমির পিঁয়াজের চারা পানির নিচে তলিয়ে গেছে, এতে পিঁয়াজ নষ্ট হওয়া আশংকা রয়েছে ।উপজেলার পাদুমহার গ্রামের এক আলু চাষী জানান, “পাঁচ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন কিন্তু গতকালের বৃষ্টিতে সব তলিয়ে গেছে।”নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, চলতি মৌসুমে আলুু ও ভূট্রাসহ শাক-সবজি ফসলের চাষিরা লাভবান হওয়ার কথা থাকলেও প্রচুর ঝড়-বৃষ্টিতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ।দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আরো কয়েক দিন ধরে এ ঝড়- বৃষ্টি পাত অব্যাহত থাকতে পারে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.