প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ৭:৪৬ পি.এম
নবাবগঞ্জে জায়েদ ফর ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে রমাদানের ইফতার সামগ্রী বিতরণ


মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বুধবার (১৮ মার্চ) অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পবিত্র রমাদান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে জায়েদ ফর ফাউন্ডেশন। সংগঠনটির আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি) অনুষ্ঠানে দিনাজপুর-৬ আসনের ৩ টি পৌরসভা ও ২৩ টি ইউনিয়নের মোট ৫০০ জন এলাকার দুস্থ, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে ইফতারের প্রয়োজনীয় সামগ্রী খেজুর, সেমাই, দুধ, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “রমাদান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি দান-সদকা ও সামাজিক কল্যাণেরও মাস।
তিনি আরো বলেন, লেখা পড়া করে যে গাড়ী ঘোড়ায় চড়ে সে। তাই ছেলে -মেয়েদের পোড়াশোনার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করাতে হবে। নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম যে, আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের থাকবে পাশে। এটি কেবলমাত্র প্রাথমিক ধাপ শুরু হলো ভবিষ্যতে আরও বেশি সংখ্যক অসহায় পরিবারকে এই সহায়তার আওতায় আনা হবে।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম), বিরামপুর সার্কেল এএসপি মোঃ হারেস উদ্দিন আহম্মেদ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার বিএনপি ও এর সহযোগী অংগ সংগঠন নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, মান্যগন্য ব্যক্তিবর্গ,
শিক্ষক ও গণমাধ্যম কর্মী।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.