প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৭:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ৫:৩৭ পি.এম
নবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জের প্রাচীন বিদ্যাপীঠ দাউদপুর বহু মুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গনে বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজবাউল হক বলেন, “ছাত্র ছাত্রীদের সার্বিক সাফল্য কামনা করছি সেইসাথে পরীক্ষার্থীরা যেন উত্তরোত্তর কাংখিত সাফল্য অর্জন করতে পারে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি।” অনুষ্ঠানের শুরুতে বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন শিক্ষক- শিক্ষার্থীরা।এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোছা. মাহফুজা খাতুন, জুলেখা খাতুন, মোছা. নিগার সুলতানা, মো. সিকান্দার, মো. শাহজাহান আলী,দেলোয়ার হোসেন,মুজিবুর রহমান রোমান বাবুসহ আরো অনেক শিক্ষক-কর্মচারীবৃন্দ, অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ । পরে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.