প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৬:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৭:২১ পি.এম
নবাবগঞ্জে আদিবাসী নারী ও কন্যা শিশুদের অধিকার নিশ্চিতে নারী দিবস উদযাপন

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আদিবাসী নারী ও কন্যা শিশুদের কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিসহ সমাজের সব ক্ষেত্রে অংশগ্রহণ ও সুরক্ষা নিশ্চিতের দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় উপজেলার দাউদপুরে সিসিডিবি এরিয়া অফিস প্রাঙ্গণে সিসিডিবি-সিপিআরপি, দাউদপুরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সিসিডিবি দাউদপুর নবাবগঞ্জ এর এরিয়া ম্যানেজার দর্কা সেনের সভাপতিত্বে এবং ইস্টের আদুরী মার্ডির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী ককর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন সিসিডিবি দাউদপুর নবাবগঞ্জ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবেন মধু,কমিউনিটি অর্গানাইজার সহ স্থানীয় নারী নেত্রী, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২৮ টি ফোরামের মাঝে ৭ লাখ ৬৮ হাজার ৪০০ টাকার চেক এবং ৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান নারীদের উন্নয়নে প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.