প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৭:০৬ পি.এম
নবাবগঞ্জের সাংবাদিক আতিকুল ইসলাম চৌধুরীর পিতার ইন্তেকাল

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম চৌধুরীর পিতা মো. নজরুল ইসলাম চৌধুরী (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টায় নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। তিনি নবাবগঞ্জের রামভাদ্রপুরের মরহুম হুরুমদ্দিন চৌধুরীর মেজো ছেলে ছিলেন। তিনি মৃত্যুকালে পরিবার, আত্নীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের ইন্তেকালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকাল ১০ ঘটিকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়।সাংবাদিক আতিকুল ইসলাম চৌধুরীর পিতার মৃত্যুতে নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নবাবগঞ্জের সাংবাদিক নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.