প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৬:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৫:২১ পি.এম
নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিয়নে হত দরিদ্রদের মাঝে বিজিএফ চাল বিতরণ উদ্বোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে সরকারের বরাদ্দকৃত বিজিএফ খাদ্য সহায়তার চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) সকাল ১০ টায় ভাদুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামীম শাহ।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নবাবগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল হক নুরুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি ট্যাগ অফিসার, ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ জয়নুল আবেদীন আনোয়ারসহ অন্যন্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইকবাল হোসেন বলেন , সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে স্বচ্ছতার সাথে বিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, “ দিনাজপুর ৬ আসনে আমরা ডাবল মন্ত্রী পেয়েছি এবং আমাদের নেতা- কর্মীদের উচিত মন্ত্রী মহোদয়ের সম্মানটুকু রক্ষা করা। ”চেয়ারম্যান মোঃ বাবুল আহসানুল কবির শামীম শাহ বলেন, “ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাদুরিয়া ইউনিয়নে মোট ৬ হাজার ৪৮০ জন অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে সরকার কর্তৃক বরাদ্দকৃত বিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।”স্থানীয় উপকারভোগীরা আনন্দের অনুভূতি প্রকাশ করে জানান, তারা এ চাল পেয়ে খুবই খুশি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.