

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের তিন শ্রমিককে কারাদন্ড ও অর্থদন্ড প্রদানের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।
আজ রবিবার (২৯ মার্চ) সকাল ৮ টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোর সকল কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ কর্মসূচিতে একাত্বতা ঘোষনা করেন পেট্রোল পাম্প মালিক সমিতি।জানা গেছে, গতকাল (২৮ মার্চ) শনিবার পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর যমুনা কোম্পানী থেকে জ্বালানী তেল নিয়ে নীলফামারীর যাচ্ছিলো একটি লরী। পথে তেলবাহী লরীর যান্ত্রিকত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেয়। এ সময় তারা গাড়ীর কেবিন খুলে কাজ করছিলো।এসময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারি রিফাতকে ৬ মাসের কারাদন্ডাদেশসহ তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। এ ঘটনার প্রতিবাদে আজ রাবিবার সকাল থেকে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু করে। এ রিপোর্ট লিকা পর্যন্ত কর্মবিরতি চলছিল।এ বিষয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, অবিলম্বে জেল হাজতে পাঠানো শ্রমিককদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূঁইয়াকে অপসারণ করা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন সড়ক মহাসড়কে পুলিশি হয়রানী বন্ধ করতে হবে। এদিকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করায় উত্তরের রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।এ বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর মর্ডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, আমরা ঘটনা স্থলে গিয়েছিলাম, শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। খুব দ্রুতই সমস্যার সমাধান হবে আশা করছি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.