

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৪০ বছর ধরে ১০ গ্রামের লোকজন নিজেরাই কাঠের ব্রীজটি মেরামত করে চলাফেরা করে বলে জানা গেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের মহিলা নদীর উপর এ দৌলিঘাট ব্রীজটি যে কোনো নির্বাচন এলেই নির্বাচনে দাঁড়ানো প্রার্থীরা ব্রীজটি করে দিতে চায়। নির্বাচন শেষে কেউ আর ব্রীজটি নির্মাণ করে দেয় না। একটু বর্ষা হলেই কাঠ, বাঁশ দিয়ে বানানো ব্রীজটির উপর এক বুক পানি হয় এবং কাঠ, বাঁশ পচে যায়। জনসাধারণ সহ স্কুলগামী শিক্ষার্থীরা ১ কি.মি রাস্তার স্থলে ১০ কি.মি রাস্তা ঘুরে ঘোড়াঘাট উপজেলার হেড কোয়ার্টার ওসমানপুরে অফিসসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুলে লেখাপড়া করতে আসে বলেই ঋষিঘাট, খারুল, বৈদর, চাঁদপাড়া, সহ ১০ গ্রামের লোকজন নিজেরাই ব্রীজটি মেরামত করে। এ ব্যাপারে এলাকাবাসী উর্দ্ধতন কর্মকর্তা কর্তৃক সরেজমিনে তদন্ত করে জনসাধারণের ভোগান্তি রোধে ব্রীজটি নির্মাণ করে দেয়ার জন্য জোর দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.