

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ৬ই মে বুধবার ভোরে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ মহাসড়কের কশিগাড়ী নামক স্থানে খাদ্য গুদাম সংলগ্ন মাছের আড়তের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবু কশিগাড়ী গ্রামের দয়াল মিয়ার ছেলে বলে জানা গেছে। মাছের আড়তের সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ দূর্ঘটনার পর এক অজ্ঞাতনামা ভ্যান চালক তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ঘাতক ট্রাকটি চিহ্ণিত করারচেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন। এ দিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেেছ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.