ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ীর গৃহকর্তীকে জবাই করে হত্যা নগদ টাকা সহ ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে ডাকাতরা। জানা যায়, গতকাল বিকেল অনুমান ৩-৪ টার দিকে ঘোড়াঘাট উপজেলার পূর্ব পালশা গ্রামের মৃত হবিবর রহমানের স্ত্রী গৃহকর্তী অলেদা বেওয়া তার ৫ ছেলে, ২ মেয়ে সবাই ঢাকায় থাকে। ওই সুযোগে গতকাল ৩ জনের ১টি ডাকাত দল বোরকা পরে তার বাড়ীতে প্রবেশ করে। গ্রামের লোকজনের ধারণা ওই বহিরাগতরা তাদের কেনো আত্মীয়-স্বজন হতে পারে। এর এক পর্যায়ে অলেদা বেওয়া সন্ধ্যা পর্যন্ত বাড়ীর দরজা না খোলায় গ্রামের লোকজন বাড়ীর দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন ডাকাতরা তার গলা কেটে হত্যা করে ঘরের বারান্দায় ফেলে রেখে ঘরের আলমারিতে থাকা নগদ ১২ হাজার টাকা ও উলেখিত স্বর্ণালঙ্কার গুলো নিয়ে গেছে। এ ব্যাপারে আজ ২২ এপ্রিল ঘোড়াঘাট থানার পুলিশ অলেদা বেওয়ার লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে প্রেরণ করেছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.