

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনজপুর) প্রতিনিধি:
টানা দুই দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার রাত থেকে উৎপাদন শুরু করেছে পার্বতীপুরের কয়লা ভিত্তিক বড়কুরিয়ার তাপ বিদ্যুৎকেন্দ্রটি। রাত ৮টা থেকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
রাত ৯টায় কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক তথ্যটি নিশ্চিত করেন।
তার ভাষ্য, যান্ত্রিক ত্রুটি সারিয়ে ১ম ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু করা সম্ভব হয়েছে। রাত ৮টায় এই ইউনিট থেকে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর জন্য দৈনিক ৭০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন।
কয়লার সঙ্গে পাথর আসার কারণে গত ২২ এপ্রিল রাত ১০টায় ১ম ইউনিটটি বন্ধ হয়ে যায়। এখন কেন্দ্রটির প্রথম ইউনিট পুনরায় উৎপাদনে আসায় এবং পরিস্থিতি অনুকুলে থাকলে পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া বা লোডশেডিংয়ের সম্ভাবনা নেই।
বড়পুকুরিয়া খনির কয়লার ওপর নির্ভরশীল ৫২৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটি। প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, এখন প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৫৫-৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি চালু হওয়ায় এ অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.