প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৭:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৬:২৯ পি.এম
উন্নয়নের জোয়ারে নবাবগঞ্জবাসী, ৬ টি রাস্তার ফলক উন্মোচন করলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
অবহেলিত দিনাজপুর ৬ আসনের উপজেলা গুলো কে উন্নয়নের ছোঁয়ায় বদলে দিতে চান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন (এমপি)। এ লক্ষ্যে তিনি নিরলস কাজ করছেন।দিনাজপুর ৬ আসনের নবাবগঞ্জ, বিরামপুর,হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা মূলত একটি কৃষি নির্ভর এলাকা। অধিকাংশ পরিবার কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বাস। বিএনপি ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন চোখে পড়ার মতো।এরই ধারাবাহিকতায় শনিবার (১১ এপ্রিল) দুপুরে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নিজ উপজেলা নবাবগঞ্জের হাতিশাল থেকে পলাশবাড়ী ২ কিলোমিটার রাস্তার কাজ সহ কুশদহ, মাহমুদপুর,ভাদুরিয়া ও শালখুরিয়া ইউনিয়নে এলজিইডির বাস্তবায়নে মোট ৬ টি রাস্তার ফলক উন্মোচন করেন। জেলা বিএনপি নেতা মো. হাসানুজ্জামান উজ্জ্বল বলেন, “ স্বাধীনতার পর কেউ আজ পর্যন্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কেউ এগিয়ে থাকতে পারেননি। এমপি হওয়ার পর তিনি প্রতি সপ্তাহে নির্বাচনী এলাকা চষে বেড়ান, সভা-সমাবেশ করেন, উন্নয়ন কাজ তদারকি করেন।”অবহেলিত অঞ্চল ও মানুষের উন্নয়নের কথা চিন্তা করে বর্তমানে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নিরলস ভাবে কাজ করছেন। যা যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধিত করতে শুরু করেছে। নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, “বর্তমানে দিনাজপুর ৬ আসনের মানুষ অনেক শান্তিতে বাস করছেন। কোন রাজনৈতিক দুর্বৃত্তায়ন নেই। মন্ত্রী সাহেবের কারণেই এটা সম্ভব হয়েছে।”এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃহোসেন আলী বলেন, বর্তমান সরকারের উদ্যোগে নবাবগঞ্জে উন্নয়নের জোয়ার বইছে। মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় রাস্তার ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে।স্থানীয়রা জানান ,নবাবগঞ্জে মন্ত্রী মহোদয়ের প্রচেষ্টায় অনেক কাজ হচ্ছে। অনেক উন্নয়ন প্রকল্প তিনি ব্যক্তিগত তদবির করে এলাকার উন্নয়নে অনেক বরাদ্দ আনতে সক্ষম হয়েছেন।এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান, বিরামপুর সার্কেল এএসপি মোঃ হারেস উদ্দিন, নবাবগঞ্জ অফিসার ইনচার্জ মিন্টু দে, দিনাজপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি, ভাদুরিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শালখুরিয়া ইউনিয়ন ও ভাদুরিয়া ইউপি ও ওয়ার্ড সদস্যবৃন্দ, মান্যগন্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.